1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রোজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা: পার্বত্যে প্রশাসনকে সরাসরি নির্দেশ মন্ত্রী দীপেন দেওয়ানের

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান আজ সচিবালয়ে তাঁর নিজ কার্যালয় থেকে টেলিফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে কথা বলেন।
ফোনালাপে তিনি পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পবিত্র রমজান মাসে স্থানীয় পর্যায়ে বাজারদর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন মন্ত্রী।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রশাসনের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী সুচিন্তিতভাবে এবং প্রজ্ঞার সঙ্গে নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। পাশাপাশি যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
পার্বত্য এলাকায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে সংশ্লিষ্টদের চিহ্নিত করার নির্দেশ দেন মন্ত্রী।
বান্দরবানের লামা থেকে শুরু হতে যাওয়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক চারা রোপণের তাগিদ দেন।
তিন জেলাতেই পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচি সফল বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকি করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park