1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

লামার কোয়ান্টাম কসমো ইস্কুল ও কলেজের ৩৮-জন শিক্ষার্থীর ভর্তির সাফল্য।

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

(ষ্টাফ রিপোর্টার্স:- মোঃ নুরুল আলম)

বান্দরবান লামার দুর্গম পাহাড়ে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৫ সালে এইচ এসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ৩৮-জন শিক্ষার্থী মেধা ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।
এ বছর চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে
৩-জন সরকারি মেডিকেল কলেজ, ২-জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১-জন রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়),৭-জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১-জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১-জন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ১-জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১-জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১-জন সরকারি নার্সিং কলেজে। সম্প্রতি সফল শিক্ষার্থীদের এই তালিকায় যুক্ত হয়েছে আরও ১০-জন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমা ন তালিকায় আছে অন্তত ৬-জন শিক্ষার্থী । উল্লেখ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এখনও চলমান রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে ধনলাল ত্রিপুরা (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ), উছাইহ্লা মারমা (সাতক্ষীরা মেডিকেল কলেজ), অংক্যসিং মারমা (মাগুরা মেডিকেল কলেজ)। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে মংথুইনু মারমা (চুয়েট), জিসান তঞ্চগ্যা (চুয়েট), শফিকুল ইসলাম (রুয়েট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলো: লাল নেই সাং বম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), ওয়াইংজ্য মার্মা (ব্যাংকিং ও ইনস্যুরেন্স), ইয়াসিনুর রহমান পরান (গণযোগাযোগ ও সাংবাদিকতা), ওয়ারেছুল হক রিয়াদ (ফারসি ভাষা ও সাহিত্য), শৈমংসাই মারমা (ব্যাংকিং ও ইনস্যুরেন্স), সৈকত উদ্দিন আহমেদ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), জুলিনময় ত্রিপুরা (অ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ফিজিক্যাল
এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে চান্স পেয়েছে ৬-জন শিক্ষার্থী। তারা হলো: নেওয়ান চাক, অনিল তংচংগ্যা, মোঃ সজীব, সজীব কিসকো, মোছাঃ আয়েশা খাতুন ও মোছাঃ শাহনাজ খাতুন। একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সুযোগ পেয়েছে আরও ৪-জন রেশমি সাঁওতাল (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মোছাঃ সারজিনা আক্তার (বাংলাদেশ স্টাডিজ), মোছাঃ লাবিবা তাজরিন (চারুকলা), সজীব খিয়াং (সংগীত)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে:- ফোকলোর বিভাগে চান্স পেয়েছে মোঃ জাহিদ হাসান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে:- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে ফুংপ্রে মুরুং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে:- প্রিন্টমেকিং বিভাগে মংনুসিং মারমা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে:- চান্স পেয়েছে কাজল চাকমা (ডিপ্লোমা-ইন-নার্সিং), এর আগের বছর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫-জন সুযোগ পেয়েছিলো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে আড়াই হাজারের বেশি শিশু-কিশোর লেখাপড়া করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে। দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা এখানে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে সুশৃঙ্খল পরিবেশ, লেখাপড়া, মেডিটেশন, কোয়ান্টাম ব্যায়াম, খেলাধুলা, শুদ্ধাচার চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park