1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে পাইকগাছায় ভোটকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাইকগাছা উপজেলার চাঁদখালী ও লতা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাসসহ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে পাইকগাছা উপজেলায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park