
শিবপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন এমপি মনজুর এলাহী
গাজী নাদিরুজ্জামান স্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বীর মুক্তিযোদ্ধাদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ আগস্ট ২০২৬, রবিবার নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শিবপুর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, প্রশাসক, জেলা পরিষদ, নরসিংদী।
সভায় শিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সম্মানী ভাতা, চিকিৎসা ও আবাসন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
এসময় এমপি মনজুর এলাহী বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান রক্ষায় সরকার বদ্ধপরিকর। তাদের যেকোনো সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।