1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

শিবসা নদীতে বিশেষ অভিযান: বিপুল পরিমাণ পোনা ধরা বেহুন্দী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিবসা নদী থেকে বিপুল পরিমাণ পোনা ধরা বেহুন্দী (নেট) জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিবসা নদীসহ দেলুটি ইউনিয়নের হাপরখালী নদীতে এ বিশেষ কম্বডিং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত জালসমূহ প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে ভবিষ্যতে এসব জাল আর ব্যবহার করা না যায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের এএসআই আতাউর রহমান ও মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park