1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বিএনপির নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা!

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এখন সবার নজর জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের দিকে। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর সংরক্ষিত আসনে দলের ত্যাগী ও যোগ্য নেত্রীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এই মনোনয়ন দৌড়ে চট্টগ্রামের হাটহাজারীর পরিচিত মুখ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন।
শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের জ্যেষ্ঠ কন্যা। বাবার উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয়। বিগত সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০১৫ সালে ‘জ ঙ্গি অর্থায়নের’ অভিযোগে তাকে দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করতে হয়। সম্প্রতি আদালত সেই মামলা থেকে তাকে সসম্মানে খালাস প্রদান করেছে, যা তাকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।
পেশাগত জীবনে শাকিলা ফারজানা একজন সফল আইনজীবী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি রাজপথে এবং আইনি অঙ্গনে বিএনপির নীতি-আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দলীয় নেতা-কর্মীদের আইনি সহায়তা প্রদান ও মানবাধিকার রক্ষায় তার ভূমিকা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছে।
চট্টগ্রাম ও হাটহাজারী বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের দাবি, শাকিলা ফারজানা সংকটের সময়ে দলের পাশে ছিলেন। তার মতো উচ্চশিক্ষিত ও লড়াকু নেত্রীকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত করলে সংসদে নারীর ক্ষমতায়ন এবং চট্টগ্রামের মানুষের কথা বলিষ্ঠভাবে তুলে ধরা সম্ভব হবে।
ইসি সূত্রে জানা গেছে, জয়ের আনুপাতিক হারে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি একাই ৩৫টির বেশি আসন পেতে পারে। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে আভাস দেওয়া হয়েছে, সংরক্ষিত আসনে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। সেই মানদণ্ডে ব্যারিস্টার শাকিলা ফারজানা তালিকার শীর্ষে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ব্যারিস্টার শাকিলা ফারজানা জানান, “দলের প্রতি আমার আনুগত্য ও ত্যাগ বিবেচনা করে হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে, আমি তা মাথা পেতে নেব। আমার লক্ষ্য জনসেবা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park