1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিনিধি |
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধ এবং কথিত ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ করায় এ ঘটনার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত একটি বিষয়ে খোঁজখবর নিতে গত ১৮ অক্টোবর নিজ বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর এলাকায় যান সাংবাদিক খবীর আহমেদ সেন্টু। এর আগে একই বিষয়ে তিনি চলতি বছরের ২৪ জুলাই ও ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার দিন কাউতলী ২নং পুলিশ ফাঁড়িতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে না পেয়ে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে নয়নপুর এলাকায় পৌঁছালে শহীদুল হক ওরফে ফরিদ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তার পথরোধ করে বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের মধ্যে মমতাজ বেগম, মো. বাবুল, আব্দুল বাতেন, মোতালেব, আব্দুল্লাহ, হাবিজসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ছিলেন বলে দাবি করা হয়েছে। তারা সাংবাদিক সেন্টুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে হামলার চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় তার চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে উপস্থিত লোকজন অসুস্থ ও আতঙ্কগ্রস্ত সাংবাদিককে সহায়তা করে ঢাকাগামী একটি বাসে তুলে দেন।
সাংবাদিক মহলে ক্ষোভ ও নিন্দা
ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক, সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park