1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সরাইলে কিশোর জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টাস মোঃ ইউসুফ:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কুট্টাপাড়া মোড় ঢাকা-সিলেট মহাসড়ককের উপরে কিশোর জিহাদ (১৭) হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার তারিখ ১৮/০৭/২০২৬ইং রোজ রোববার সময় ১০:০০ ঘটিকায় সকালে সরাইল উপজেলা সদরের ঢাকা-সিলেট মহাসড়কে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময়বক্তব্য দেন স্হানীয় সাবেক মেম্বার,মন্জুর বক্স,সমাজ সেবক জয়নাল মিয়া,আওলাদ হোসেন, মোঃ জয়। বক্তারা বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।উল্লেখ্য, গত শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল ব্র্যাক অফিসের পূর্ব পাশে পুলের সংযোগস্থল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জিহাদ। সে সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। নিহত জিহাদ স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কর্মরত ছিল।
ঘটনার পর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মানববন্ধনে সরাইল থানার অফিসার্স ইনসার্জ মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ সময় তিনি মানববন্ধনে সৃষ্ট যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম নিহতের পরিবারকে আশ্বস্থ করে বলেন, ঘটনা জরিতদের পলিশ খুজে বের করার কাজ করছে।আপনারা ওসি সাহেবের সাথে যোগাযোগ রাখবেন এবং যদি কোন সমস্যা হয় আমাকে জানাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park