1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সরাইলে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মো : ইউসুফ  :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিটের সভাপতি মো. আবেদুর আর শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন। বক্তব্য রাখেন সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন, সিনিয়র সাংবাদিক অহিদুজ্জামান লস্কর অপু প্রমুখ। এছাড়া সভায় অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সরাইল সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য ও আমার দেশ পত্রিকার বিজয়নগর প্রতিনিধি মো. শাহগীর মৃধা এবং সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি,যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়াকে মিথ্যা অভিযোগে মামলার আসামী হিসেবে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park