1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ আ:আজিজ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী (৬৫) লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পথচারীরা ফুলজোড় নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত অটোভ্যানচালক সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে জাহের আলী (৬৫)। নিহতের ছোট ভাই আলম জানান, আমার বড় ভাই গত রাতে অটোভ্যান নিয়ে ভাড়া মারতে বের হন সকালে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি এরপর জানতে পারি এক অজ্ঞাত লাশ পাওয়া গেছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ( ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতলে মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park