1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার ,

ডাক্তার মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা বিভাগেই একমাত্র স্পাইন সার্জন তিনি
দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সাতক্ষীরা জেলার কলারোয়ার মাটির সন্তান এই চিকিৎসক বর্তমানে খুলনার পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও দায়িত্ব পালন করে সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (NITOR) থেকে MS (Ortho Surgery) ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিশেষায়িত চিকিৎসা দক্ষতা অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন—সিঙ্গাপুরে AO Spine Fellowship, দক্ষিণ কোরিয়ায় Endoscopic Spine Fellowship, এবং আরও বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক স্পাইন সার্জারিতে আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলেছেন। তিনি American College of Surgeons (FACS) ডিগ্রিধারী একজন সম্মানিত সার্জনও।

চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, স্পাইন সার্জারির আধুনিকায়ন, এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ডা. পলাশের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু চিকিৎসাবিদ ও গবেষণা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সাতক্ষীরা জেলায় পরিবহন শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জারিতে আরও উন্নত সেবা এবং গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় অবদান রেখে যেতে চান।

দীর্ঘদিন ধরেই স্পাইন সার্জারিকে আধুনিক পদ্ধতিতে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাওয়া এই তরুণ চিকিৎসক তার কর্মদক্ষতা, মানবিকতা এবং চিকিৎসাবিজ্ঞানে নিষ্ঠার কারণে সমগ্র চিকিৎসা অঙ্গনে এক উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল নাম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park