1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাংবাদিক ফোরামের সাথে সার্কেল এসপির বৈঠক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

গৌরনদী সাংবাদিক ফোরামের সঙ্গে সার্কেল এসপি ও ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) এসএম নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গৌরনদীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী-আগৈলঝাড়া সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার।
প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এসপি মোঃ আবু ছালে আনসার উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মোঃ তারিক হাসান রাসেল সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরদার, কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) মোঃ ইয়াদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক এস এম নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ সুমন তালুকদার, মোঃ জসীমউদ্দিন হাওলাদার, মোঃ সাকিবুল্লাহ বিল্লাল, মোঃ সিফাত হোসেন সাগর এবং সদস্য মোঃ ফাহাদ হোসেন, আহম্মেদ রনি ফকির, মোঃ সুজন শরিফসহ গৌরনদী সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park