1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সাংবাদিক মাসুদের নামে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।২১/০৭/২০২৬ইং মঙ্গলবার বিকেল ৪টায় সরাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তাফসীর।সভায় বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আহমেদ তফছির, সিনিয়র সহসভাপতি ও আমার দেশের সরাইল প্রতিনিধি শামসুল আরেফিন, সহসভাপতি কামরুজ্জামান ইউসুফ, যুগ্ম সম্পাদক শেখ মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক ও নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল করিম, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগান্তরের প্রতিনিধি মুরাদসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।বক্তারা বলেন, কালিকচ্ছ বাজারে সংঘর্ষের ঘটনায় দীর্ঘ সময় পর সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের ঘটনার প্রায় এক মাস পর তাকে মামলায় আসামি করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা এ ধরনের মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা সরাইল থানা পুলিশকে মামলাটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির (ল অ্যান্ড অর্ডার) সভায় উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সরাইল প্রেসক্লাবের সকল সদস্যরা সাংবাদিক মোহাম্মদ মাসুদের পাশে থাকার ঘোষণা দেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park