1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাংবাদিক মিজানুর রহমানের মায়ের ইন্তেকাল : একুশে নিউজ পরিবারে শোকের ছায়া

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

বহুল প্রচারিত জাতীয় দৈনিক একুশে নিউজ পেপার-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মিজানুর রহমানের পরম শ্রদ্ধেয় মাতা মোসাঃ রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন।
গতকাল ৫/১২/২০২৫ রাত ১১টা ৫০ মিনিটে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন একুশে নিউজ পেপার-এর প্রকাশক ও প্রধান সম্পাদক ড.শাহজাহান আলি গোলদার, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আলআমিন হোসেন এবং চীফ রিপোর্টার মোঃ এনামুল হক আবির।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আজ ৬ ডিসেম্বর ২০২৫, মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের মুলজান মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মুলজান কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় বেদনা সহ্য করার তৌফিক দিন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park