1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত

​ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান এমপি। এছাড়া গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা ৪৩ নাম্বার ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান টুটুল জাতীয়তাবাদী তাঁতী দল, এবং টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সহ-সভাপতি শুয়েল মিদ্যাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

​স্মরণসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park