1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সাভারে অনুষ্ঠিত ‘চাকরি মেলা-২০২৬’ কর্মসংস্থানের আশায় তরুণদের ব্যাপক সাড়া।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন( টিপু)

রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় ঢাকার সাভারে দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬ইং’ অনুষ্ঠিত হয়েছে।কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী যুবক-যুবতী অংশ নেন।
মঙ্গলবার(২৮শে জুলাই) সকাল ১১টায় সাভার থানা রোডের বাগানবাড়ি কনভেনশন হলে এ চাকরি মেলার উদ্বোধন করা হয়।দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করে। ফলে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়,জীবনবৃত্তান্ত (সিভি) জমা এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবের মোহাম্মদ সোয়েব উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার,জেলা প্রশাসক-ঢাকা,বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)রকিবুল হাসান ইশান।এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,নিয়োগদাতা প্রতিনিধি এবং বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন কর্মসংস্থান উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছে,যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
আয়োজকরা জানান, কর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন এবং তরুণদের শ্রমবাজারের সঙ্গে কার্যকর ভাবে সংযুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের চাকরি মেলার আয়োজন অব্যাহত থাকবে।স্থানীয় পর্যায়ে কর্ম সংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park