1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভারে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ জামাল উদ্দিন সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

ঢাকা জেলার সাভারে হেমায়েতপুর যাদুরচর ৬ নং ওয়ার্ড তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়ার আয়োজন করে গরিব দুঃখী শীতার্থ ও দুস্থ অসহায়দের মাঝে ৫০০ হতে ৬০০ কম্বল বিতরণ করেছেন (সাবেক সভাপতি, সাভার উপজেলা বিএনপি) মোঃ জামাল উদ্দিন সরকার।

আজ (১২ই জানুয়ারী) সোমবার বেলা ১১ ঘটিকার সময় হেমায়েতপুর যাদুরচর ৬নং ওয়ার্ড তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাওন সরকার (ঢাকা জেলার যুবদল বিএনপি)।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জামাল উদ্দিন সরকার বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া কামনায় অনুষ্ঠানের সৌজন্যে সাধারণ মানুষের কষ্ট লাগবে জন্য শীতার্থ দুস্থ অসহায় খেটে খাওয়া গরিব কর্মজীবীদের মাঝে কম্বল বিতরণ করেছি।

এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, কম্বল বিতরণীকে কেন্দ্র করে কোন রাজনৈতিক বক্তব্য আমাদের উদ্দেশ্য নয়। অসহায় দুঃস্থ হতদরিদ্র কর্মজীবি মানুষের পাশে তাদের দুঃসময় দাঁড়ানো আমাদের কাজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন (সিনিয়র সহ-সভাপতি তেঁতুলজোড়া ইউনিয়ন বিএনপি)।

এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির অঙ্গ সহযোগী দলীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park