
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আবদুল্লাহ আল মামুন (টিপু)
সাভার পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
গত (১৮ই নভেম্বর) বুধবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও বিশাল মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবাদ সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।
এসময় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সর্বদাই কাজ করে যাচ্ছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিবাদ সভা শেষে একটি বিশাল মোটরসাইকেল র্যালি বের করা হয়। লায়ন মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে র্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।