
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ (৬ই আগস্ট) বৃহস্পতিবার বিকেলে লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে সাভার পৌর ৩নং ওয়ার্ড জলেশ্বর ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মানবতার ফেরিওয়ালা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ঢাকা জেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক ও বর্তমান সাভার পৌর মেয়র পদপ্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা -১৯ সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগসহ যারা জুলাই গণঅভ্যুত্থানে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ কায়কোবাদ (সাভার পৌর যুবদল বিএনপি), মোঃ হযরত আলী (সহ-সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপি), মোঃ খান মজলিস বাবু (সাভার পৌর বিএনপি), মোঃ রাশেদুজ্জামান বাচ্চু (সাভার পৌর ৩নং ওয়ার্ড, কাউন্সিলর প্রার্থী, বিএনপি), মোঃ মোশারফ হোসেন মোল্লা (সভাপতি, সাভার পৌর ৩নং ওয়ার্ড বিএনপি), তালুকদার জাহিদুল ইসলাম জুয়েল (সাভার পৌর যুবদল), মোঃ ইউনুস খান (৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাভার পৌর বিএনপি), মোঃ মোশারফ মোল্লা( ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাভার পৌর বিএনপি), মোঃ কোহিনুর রহমান করিম ( সাবেক সভাপতি, সাভার পৌর বিএনপি) ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি,স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সাভার থানা
বিএনপি,যুবদল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।