
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু )
ঢাকার জেলার সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত জানিয়েছেন ঢাকা ১৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
আজ শুক্রবার (৫ ই ডিসেম্বর) বেলা ৩ ঘটিকার সময় ধামসোনা ইউনিয়ন বিএনপি কর্তৃক ও ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাদাইল এলাকা এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন। দল-মত নির্বিশেষে মমতাময়ী এবং বিনয়ী একজন ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সবার অন্তরস্থল থেকে দোয়া করবেন। তিনি এদেশের জন্য তার সর্বস্ব হারিয়েও এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার এই অসুস্থতার কারণ আগামী দিনে কারাগারে নির্যাতন করার কারণে আছে সে শয্যা সাই। এদেশের মানুষের জন্য কি করে নাই জিয়া পরিবার যারা অস্বীকার করে তারা কখনোই এদেশের কথা ভাবে না। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য নামাজ পড়ে মোনাজাত করবেন যেন অতি দ্রুতই তিনি সুস্থ হয়ে পুনরায় এদেশের রাষ্ট্রের হাল ধরতে পারে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।
তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমাদেরকে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণার জন্য মা-বোনদের কে ঘরে ঘরে গিয়ে ভোটের জন্য আহ্বান করতে হবে। এবং বিএনপি’র কোন নেতা কর্মীরা অপকর্মের সাথে জড়িত থাকলে সুনির্দিষ্ট তথ্যাদি প্রমাণিত হলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে। অতঃপর কোন অবৈধ কাজে লিপ্ত হওয়া যাবে না কোথাও কোনো চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি এবং মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেয়া যাবে না। আমরা মাদক, এবং সন্ত্রাসকে কোন প্রকারী আশ্রয় প্রশ্রয় দেবো না। এবং তিনি সাভার উপজেলার জনগণের উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি ব্যক্ত করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহ মাইনুল হোসেন বিল্টু সিনিয়র সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপি, মোঃ মইনুদ্দিন বিপ্লব (সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা), মোঃ আঃ গফুর মিয়া (সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি), সহ সাভার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।