
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২৭ই ডিসেম্বর ) শনিবার দুপুরে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ভূইয়া দারুল উলুম কাকাবো মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ সাভার আশুলিয়ার সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন , বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি।
এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।