1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভারে বিএনপির নির্বাচনী প্রচারণার পথ সভায় ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আবদুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারে ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণায় পথ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২৬ শে জানুয়ারী) মঙ্গলবার আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিতের লক্ষ্যে সাভার সদর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পথসভা করেন ঢাকা ১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু তার বক্তব্যে বলেন, আগামী এয়োদশ জাতীয় নির্বাচনে (১২ ফেব্রুয়ারি )রোজ বৃহস্পতিবার আপনার ভোটকেন্দ্রে গিয়ে আপনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন এটা আপনাদের কাছে আমার দাবি।
বিগত ১৭ বছর আমারা ঠিক মত এদেশে নিজের ভোট নিজে দিতে পারিনি, এবার সুযোগ এসেছে তাই আমি আপনাদের কে বলবো ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
তিনি আরো বলেন, আমি যদি পুনরায় এমপি হতে পারি তাহলে ঢাকা-১৯ আসনের প্রত্যেকটা এলাকায় যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
তিনি বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি যারা বিগত দিনগুলোতে করে আসতেছেন এখনো করছেন তারা সাবধান হয়ে যান। আমার দলের কোন লোক যদি মাদকের সাথে বা সন্ত্রাসের সাথে কোন প্রকার সম্পৃক্ততা থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই পথ সভায় উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, মোঃ আরিফ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ মজিদুর রহমান মজিদ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park