
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকার জেলার সাভার বিরুলিয়া বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ ই ডিসেম্বর) শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মাঝে ১ম পুনর্মিলনী সংস্কৃতি অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ও তার সহধর্মিনী।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে বক্তব্য রাখেন, মোঃ গোলাম মোস্তফা,(সাধারণ সম্পাদক সাভার-থানা বিএনপি, সাবেক চেয়ারম্যান, সভার ইউনিয়ন পরিষদ, সভাপতি বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় )।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মোঃ আমির শিরালী( সভাপতি, বিরুলিয়া ইউনিয়, বিএনপি), মোঃ শাহীনুর রহমান শাহীন (সাধারণ সম্পাদক বিরুলিয়া ইউনিয়ন বিএনপি), মোঃ মনিরুল হক (সাবেক সদস্য সচিব, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি) , মোঃ আনোয়ার হোসেন (সাবেক আহ্বায়ক বিরুলিয়া ইউনিয়ন বিএনপি) , মোঃ তাইজুল ইসলাম।
পরবর্তীতে সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন কলা কৌশলীর অভিনয়ের মাধ্যমে নাটিকা, ও গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানকে আলোকিত করার জন্য বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ ও অঙ্গ সহযোগী বিএনপি দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।