1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভারে ভাগ্য উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের বক্তারপুর এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘ভাগ্য উন্নয়ন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার শ্রমজীবী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভাগ্য উন্নয়ন সমবায় সমিতির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সমিতির প্রতিষ্ঠাতা ও সম্মানিত সভাপতি তালুকদার মোঃ জাহিদুল ইসলাম জুয়েল। তার তত্ত্বাবধানে এলাকার বিপুল সংখ্যক অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে ঈদের বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এমন সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park