
সিনিঃ স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন( টিপু)
ঢাক জেলার সাভারে দ্বাদশ (ত্রয়োদশ) জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সাভার পৌরসভার ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ই আগস্ট) শুক্রবার সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব ৷ তেতুলজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানার বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, উপস্থিত ছিলেন সাভার ইউনিনের সাবেক চেয়ারম্যান, সাভার থানার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ঢাকা জেলার বিএনপি’র সাবেক সিনিঃ যুগ্ম- সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া। সঞ্চালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান (ভিপি বদির) এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা, ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সক্রিয় থাকার আহ্বান জানান। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা পোলিং এজেন্টদের শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন।
শেষে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের গান নিত্য পরিবেশনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।