1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

ঢাকার জেলার সাভারে রাতের আঁধারে পাকিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক ও পেশাজীবীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে সাভারে কর্মরত সকল স্তরের গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে সাংবাদিকরা অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজন জ্যেষ্ঠ সাংবাদিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন হয়রানি মূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। সে কয়েক বছর যাবত রাজধানীতে বসবাস করছিলেন, অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান বক্তারা।

এ সময় সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য আজিম উদ্দিন,দীপ্ত টিভি এম এ হালিম,বাংলাভিশন টিভি নাজমুল শাহিন, দৈনিক ইনকিলাব সেলিম আহমেদ,দৈনিক কালের কন্ঠের ওমর ফারুক, নোমান মাহমুদ, তৌকির আহাম্মেদ
আকলাকুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য,কাজী মাহবুবুর রহমান , উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, এস টিভি রাজিব মাহমুদ, এটিএন বাংলা ক্যামেরা পারসন শরিফ, দৈনিক বসুন্ধরার আব্দুর সালাম রুবেল,দৈনিক আলোকিত সকালের রোমান হোসেন, সরেজমিন তারেক,ইত্তেফাক ডিজিটালের পরশ, জাতীয় পত্রিকা একুশে নিউজের সাংবাদিক টিপু সুলতান, গোপাল মালাকার, অভিখাইরুল, সাইফুল শাওন সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park