1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় ঢাকা-১৯ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

ঢাকা জেলার সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়াের্ডের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এসনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

আজ সোমবার (১লা ডিসেম্বর) বিকালে সাভার পৌরসভার ইমান্দীপুর এলাকার প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি’র কোন নেতাকর্মী বাড়িওয়ালার কাছ থেকে জোর খাটিয়ে সিমেন্ট বালুর ব্যাবসা করতে পারবেনা। আওয়ামীলীগের দুঃশাসন আমলে অন্যায় ভাবে ব্যবসা করে যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ব্যবসা করে আমাদের খাওয়ার কোন দরকার নাই।

নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন,“বিনয়ের সাথে বলছি,এই ব্যবসার সঙ্গে যেন আমাদের কোনো দলীয় লোক জড়িত না থাকে। বাড়িওয়ালারা নিজের ইচ্ছামতো মাল কিনে বানাবে সমস্যা কোথায়? আমাদের ভোটাররা এখানে স্থায়ীভাবে থাকে, তাদের সন্তানরা এখানে পড়াশোনা করে। আমরা কেন তাদের জোর করে দুশ্চিন্তায় ফেলবো?”

তিনি এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। এবং পুনরায় ঢাকা ১৯ আসনে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সাভার আশুলিয়া বাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল গফুর ,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির,মোঃ মোশাররফ হোসেন মোল্লা (৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি), মোঃ তাজ উদ্দিন খান নঈম( ৭ নং ওয়ার্ড ছাত্রদল ছাত্রনেতা), সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ মোল্লা , সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, (৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক) হাজী মোঃ ওমর আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী দলীয় সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park