1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সিরাজগঞ্জের চান্দাইকোনা মেসার্স সিকদার ফিলিং স্টেশনে মোটরবাইকারদের উপচে পড়া ভিড়

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মোহাম্মদ আবুল হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চান্দাইকোনা ঢাকা বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স সিকদার ফিলিং স্টেশনে পথচারি মোটর বাইকারদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেল। এখানে এসে দেখা গেল মোটর বাইকাররা কোন ফিল্ম স্টেশনে প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় একযোগে ভিড় জমায় উক্ত ফিলিং স্টেশনে। শেষ পর্যন্ত দেখা গেল কমপক্ষে তিন থেকে চার শত মোটরবাইকার ঘন্টার পর ঘন্টা পেট্রোল এবং অকটেনের জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ করে এত মোটর বাইকারদের গন জমায়েত পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ সামাল দিতে না পেরে রায়গঞ্জ থানা পুলিশের সহযোগিতা নেন। ফিলিং ষ্টেশনের কর্তৃপক্ষকে তেলের মজুত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ২৫০০ লিটার তেল আপাতত মজুদ আছে বলে জানান। তিনি আরও জানান যে পরিমান জ্বালানি মজুত রয়েছে তা দিয়ে উপস্থিত ৭৫ ভাগ বাইকারদের চাহিদা মেটানো সম্ভব।
দেশে এভাবে জ্বালানি সংকট চলতে থাকলে আগামীতে যান চলাচল অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন ক্রেতারা।তাই এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করে অনতি বিলম্বে প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি করে জন-দুর্ভোগ লাগবে সচেষ্ট হওয়ার জন্য জনগণ প্রত্যাশা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park