1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সিরাজগঞ্জের রায়গঞ্জে নগদ টাকা গহনা সহ স্ত্রী অপহরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

আব্দুল আজিজ ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন সন্তান রেখে এক গৃহবধূকে অপহরণ এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো. সাইদুল ইসলাম বাবু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি জানান, একই গ্রামের রাজু খলিফা দীর্ঘদিন ধরে তার স্ত্রী মোছা. আল্পনা খাতুনকে প্রলোভন দেখিয়ে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তিনি দাবি করেন, গত ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে রাজু খলিফাসহ কয়েকজন তার স্ত্রীকে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে স্ত্রীকে ফেরত চাইতে গেলে অভিযুক্তরা গালিগালাজ ও হুমকি দেয়।
এছাড়া একই দিন সকাল ৮টার দিকে আনু খলিফা ও সিয়াম খলিফা বাড়িতে ঢুকে ট্রাংক ভেঙে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং ১২ আনা স্বর্ণের কানের দুলসহ কাপড়চোপড় নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park