1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলঙ্গা রামকৃষ্ণপুর ইউনিয়ন উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠ আজ অবহেলার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২৫ বার পঠিত

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ সলঙ্গা

প্রতীক। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের মাঠ এক সময় ছিল এলাকাবাসীর প্রাণকেন্দ্র—নিয়মিত খেলাধুলায় মুখর থাকত চারপাশ। কিন্তু বর্তমানে মাঠটির চারপাশে পুকুর খননের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠটি জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, ব্যাহত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ।
মাঠজুড়ে এখন কচুরিপানা ও স্থির পানির আধিক্য—যা শুধু অস্বাস্থ্যকরই নয়, ঝুঁকিপূর্ণও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো কার্যকর সমাধান নেওয়া হয়নি।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি—অতি দ্রুত মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলা হোক। একটি মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি প্রজন্মের সুস্থ বিকাশের ভিত্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park