1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মির্জা মোস্তফা জামানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩০৮ বার পঠিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামানকে আগামী দিনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীসহ জেলার সাধারণ মানুষ। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, সততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, মির্জা মোস্তফা জামান একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি সবসময় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, একজন সফল সাধারণ সম্পাদকের জন্য যে সাংগঠনিক দক্ষতা, দূরদর্শিতা ও কর্মীদের প্রতি আন্তরিকতা প্রয়োজন, তার সব গুণই রয়েছে মির্জা মোস্তফা জামানের মধ্যে। তিনি শুধু জেলা পর্যায়েই নয়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, জেলা বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠনে পরিণত করতে মির্জা মোস্তফা জামানের মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করে বলেন, দলের আগামী নেতৃত্ব নির্বাচনে যোগ্যতা, সততা ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দেওয়া হবে এবং মির্জা মোস্তফা জামানের মতো জননন্দিত নেতার হাতে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হবে।
মির্জা মোস্তফা জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করে তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতে তিনি আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করে সিরাজগঞ্জের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park