1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, গাজীপুরের কালীগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত


মোহাম্মদ তারেক স্টাফ রিপোর্টার :গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে ভূমিসেবা মেলার উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ভূমি সেবা মেলার অংশ হিসেবে ১৮ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ.কে.এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.টি.এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জনাবা জাকিয়া সরওয়ার লিমা।অনুষ্ঠানে বক্তারা ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের অটোমেটেড ভূমি সেবা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জমির মালিকানা সংক্রান্ত জটিলতা কমিয়ে জনগণের ভোগান্তি লাঘব করা সম্ভব। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা এক ছাদের নিচে পাওয়ার সুযোগ থাকায় স্থানীয় জনগণ ব্যাপক সাড়া দিয়েছেন বলে আশা প্রকাশ করা হয়।মেলায় ভূমি অফিসের বিভিন্ন শাখা, অনলাইন ভূমি সেবা, খাজনা প্রদান, জমির নামজারি, খতিয়ান সংশোধনসহ নানা সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জনসচেতনতামূলক আলোচনা, ভূমি আইন বিষয়ক প্রশিক্ষণ এবং প্রচারপত্র বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক তথ্য প্রদান করা হচ্ছে।স্থানীয় প্রশাসনের আয়োজনে এই মেলা সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আগামী দুই দিন মেলা চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।এ ধরনের উদ্যোগ ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park