1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

স্কটল্যান্ডের রয়্যাল হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ পেলেন তাজরা সাবের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

​মো: ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (​গাজীপুর) প্রতিনিধি :
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক (এমবিবিএস) ডিগ্রি অর্জন করে বিলেতের হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দিতে যাচ্ছেন গাজীপুরের কালীগঞ্জের কৃতি কন্যা তাজরা সাবের। এই সাফল্যের মধ্য দিয়ে তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) নিজের কর্মজীবন শুরু করতে যাচ্ছেন।তাজরা সাবের কালীগঞ্জ পৌরসভার চৌড়া ভাদগাতী গ্রামের আইয়ুব সাবের টিপু ও বাকিয়া চৌধুরী লতা দম্পতির একমাত্র কন্যা। তাঁর এই গৌরবময় সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজনসহ গোটা এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।পারিবারিক সূত্রে জানা গেছে, শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী তাজরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলশ্রুতিতে তিনি স্কটল্যান্ডের প্রথম সারির চিকিৎসা বিদ্যাপীঠ গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করেন।
​ইতিমধ্যেই স্কটল্যান্ডের লারবার্ট শহরে অবস্থিত বিখ্যাত ‘ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে’ চিকিৎসক হিসেবে তাজরা সাবেরের নিয়োগ নিশ্চিত হয়েছে। আগামী ২৭ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে যোগ দেবেন। হাসপাতালটি পরিচালনা করে এনএইচএস ফোর্থ ভ্যালি, যা স্কটল্যান্ডের ১৪টি আঞ্চলিক স্বাস্থ্য বোর্ডের একটি এবং স্টার্লিং এলাকার প্রায় তিন লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ২০১০ সালে চালু হওয়া ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটিকে স্কটল্যান্ডের অন্যতম আধুনিক ও সুসজ্জিত চিকিৎসাকেন্দ্র হিসেবে গণ্য করা হয়। বিলেতের মাটিতে ক্যারিয়ার শুরু করলেও নিজের শিকড় ও দেশের প্রতি গভীর টান রয়েছে তাজরার। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। সময় ও সুযোগ পেলে আমি নিজ দেশের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই। বিশেষ করে বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করার তীব্র ইচ্ছা রয়েছে আমার।”​তাজরা সাবেরের এই অভূতপূর্ব সাফল্যে কালীগঞ্জের সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ও সফল কর্মজীবন কামনা করেছেন। মেয়ের এই সাফল্যের ধারা বজায় রাখতে এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park