1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন মতবিনিময় সভায় শিশু অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

কৌশিক রায়, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। সভায় শিশু অধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এডিপির এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।

সভায় বক্তারা বলেন, শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক সমস্যাগুলো শুধু একটি পরিবার নয়, বরং পুরো সমাজের উন্নয়নের পথে বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে পাইকগাছা উপজেলায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনা, শিশু শ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিশু ফোরাম গঠন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

মতবিনিময় সভায় কপিলমুনি প্রেসক্লাব ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ শৈশব নিশ্চিত করতে ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়ার বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কপিলমুনি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এইচ এম সফিউল ইসলাম হাজরা, জিএম আসলাম হোসেন ও শেখ দ্বীন মাহমুদ। কপিলমুনি সিটি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এম আজাদ হোসেন, জিএম ইমদাদ এবং পলাশ কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, ফ্যাসিলিটেটর মো. রাকিবুল ইসলাম, সঞ্জয় দাশ, প্রকাশ দাশ, নাদিয়া সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

সভা শেষে শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park