1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

রাজু আহাম্মেদ গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা মেইন রোডে এমইউ আলিম মাদ্রাসার সামনে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আঃ জব্বার সরকার। এ সময় গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য মুরুব্বীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। স্থানীয়রাও দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ ও চলাচল উপযোগী সড়ক নিশ্চিত করার আহ্বান জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, সংস্কার কাজের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park