1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

হাটহাজারীতে কৃষি জমি টপসয়েল কাটার দায়ে যুবকের ২ লক্ষ টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন বিলে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে মোহাম্মদ শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, গুমানমর্দ্দন বিল এলাকায় একদল অসাধু ব্যক্তি ড্রেজার ও স্কাভেটর দিয়ে কৃষিজমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছিল। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় কৃষিজমির মাটি কাটার অপরাধ হাতেনাতে পাওয়ায় সিকান্দার পাড়া (চারিয়া) এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ। আইন অমান্য করে যারা জমির টপসয়েল বিক্রি বা কাটার সাথে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park