1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

১ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন সহায়তায় গাছের চারা বিতরণ করা হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত
  • ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উন্নয়ন সহায়তায় গাছের চারা বিতরণ করা হয়েছে

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়নে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ নওজেশ আলী নায়েব। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তিনি সকলকে বিতরণকৃত চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফরিদুল হক মিলন, সহকারী কৃষি অফিসার মোঃ আরিফ মাহমুদ এবং ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park