1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

২০২৬ সালের সাংবাদিক কমিটি আপডেট ও ক্যালেন্ডার প্রস্তুতি—ঢাকা হেড অফিসে খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ নাজমুল আহসানের গমন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক।

আসন্ন নতুন বছর ২০২৬-কে সামনে রেখে দুইটি জাতীয় সাংবাদিক সংগঠনের কমিটি আপডেট, নতুন সদস্যদের পরিচয়পত্র প্রস্তুত, ক্যালেন্ডার প্রিন্টিংসহ বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রম তদারকির উদ্দেশ্যে খুলনা বিভাগীয় ৫টি জাতীয় পত্রিকার সম্পাদক ও খুলনা বিভাগীয় সম্পাদক ডাঃ মোঃ নাজমুল আহসান আজ বুধবার (১২ ডিসেম্বর) ঢাকার হেড অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি জার্নালিস্ট কো-অপারেশন অব বাংলাদেশ – খুলনা জেলা শাখা এবং বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি আপডেট কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করবেন। তিন দিনের সরকারি সফরে তিনি হেড অফিসে বিভিন্ন নথি যাচাই, পরিকল্পনা প্রণয়ন ও নতুন বছরের প্রকাশনা সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন।
ঢাকা পৌঁছানোর পথে তিনি যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলা কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের সাংগঠনিক অগ্রগতি, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।
চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘ এক যুগ শিক্ষা জীবন শেষে ২০২৩ সালে নিজ জন্ম জেলা খুলনায় ফিরে আসার পর থেকে ডাঃ মোঃ নাজমুল আহসান খুলনা বিভাগীয় ১০টি জেলার সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা, সত্যনিষ্ঠা ও নির্ভীক মনোভাবের জন্য তিনি সহকর্মীদের কাছে সবসময় প্রেরণার উৎস হিসেবে বিবেচিত। নিয়মিত বিভিন্ন জেলায় সফরের মাধ্যমে তিনি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন।
আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ তিনি খুলনা বিভাগীয় কার্যালয়ে ফিরবেন বলে জানা গেছে। তার এই সফর ২০২৬ সালের সাংগঠনিক পরিকল্পনা ও কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park