1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

৬ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে সদস্য প্রার্থী মোঃ শামীিম রেজা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজের আস্থাভাজন ও গণমানুষের প্রিয় মুখ মোঃ শামীম রেজা। উন্নয়ন, জনসেবা ও আধুনিক ওয়ার্ড গঠনের প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের কাছে তিনি “নতুন প্রজন্মের অহংকার”, “গরিবের বন্ধু” এবং “অসহায় মানুষের নিবেদিত প্রাণ” হিসেবে পরিচিত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে জানান এলাকাবাসী।
নির্বাচনে বিজয়ী হলে ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ১০ দফা উন্নয়ন অঙ্গীকার ঘোষণা করেছেন মোঃ শামীম রেজা।
মোঃ শামীম রেজার ১০ দফা উন্নয়ন অঙ্গীকার:
১. উন্নত যোগাযোগ ব্যবস্থা:
কাঁচা রাস্তা পাকাকরণ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।
২. আধুনিক শিক্ষা ব্যবস্থা:
স্কুল ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল ল্যাব স্থাপন।
৩. স্বাস্থ্যসেবা উন্নয়ন:
কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়ন ও ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা চালু করা।
৪. মাদকমুক্ত সমাজ গঠন:
তরুণ সমাজকে রক্ষা এবং সম্পূর্ণ মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলা।
৫. সুপেয় পানির ব্যবস্থা:
আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপন।
৬. কৃষিবান্ধব উদ্যোগ:
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, আধুনিক কৃষি সরঞ্জাম ও সহজলভ্য সার বিতরণ।
৭. যুব উন্নয়ন ও কর্মসংস্থান:
কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৮. নারী ক্ষমতায়ন:
দুস্থ নারীদের সেলাই মেশিন প্রদান ও কুটির শিল্পে সহায়তা।
৯. সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ:
সরকারি ভাতা প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়া।
১০. স্মার্ট ইউনিয়ন গঠন:
প্রতিটি ওয়ার্ডে ইন্টারনেট সুবিধা ও নাগরিক সেবা ডিজিটালাইজ করা।
প্রার্থী মোঃ শামীম রেজা বলেন,
“আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।”
এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি ৬ নং ওয়ার্ডসহ ৯ নং চাঁদখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদ বয়ে আনুক নতুন জীবন। দুঃখ নয়, সুখেই ভরে উঠুক আমাদের সবার জীবন। ৬ নং ওয়ার্ডসহ ৯ নং চাঁদখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মোঃ শামীম রেজা ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আগামী দিনের উন্নত, সুন্দর ও আধুনিক ৬ নং ওয়ার্ড গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park