1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রায়পুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত নূরউদ্দিন জাবেদ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

তানভীর হোসাইন রিপোর্টার :

‎বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ড. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে হারুন রশিদ নির্বাচিত হয়েছেন।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৌর শহরের প্রেসক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন সদস্যের মধ্যে ৪০ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

‎নির্বাচিত অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ওমর ফারুক ও ইমরান হোসেন সজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান, সাংগঠনিক সম্পাদক এস.এম জাকির হোসাইন, অর্থ সম্পাদক নুর উদ্দিন জাবেদ এবং কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদিন, জিহাদ ভূঁইয়া, জহির হোসেন খাঁন ও খোরশেদ আলম রনি।

‎নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, অধ্যক্ষ নিজামউদ্দিন ও মিজানুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগসহ অন্যান্য সদস্যরা।

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ রায়পুর প্রেসক্লাবকে আরও গতিশীল ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park