
মোহাম্মদ শাকিল ভুইয়া :
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার আরা বান্দাখোলা গ্রামের ফারুক ভূঁইয়ার ছেলে জোনায়েদ ভূঁ
ইয়া (২২) গত ১১/০২/২০২৬ ইং তারিখে সকাল ১০ টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়েছে। জোনায়েতের পরিবার ও কালিগঞ্জ থানায় অভিযোগ সূত্রে জানা যায় : দীর্ঘদিন যাবত ইতি আক্তার নামে অজ্ঞাত এক নারী প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও জোরপূর্বক বিয়ের হুমকি দিয়ে আসছে। ইতি আক্তার নামের এই তরুণীর বিরুদ্ধে এরকম অভিযোগ দায়ের করে জুনায়েদের মা ও বাবা ।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী জোনায়েদর পিতা মো. ফারুক হোসেন ভূঁইয়া, গণমাধ্যমকে জানায়— সদরপুর উপজেলা, ফরিদপুর জেলার পূর্ব শৌলডুবি এলাকার আ. সামাদ মাতব্বরের ২৭ বছর বয়সী কন্যার সঙ্গে তার ছেলে জুনায়েদের পরিচয় হয় মোবাইল ফোনেরমাধ্যমেপরিচয়ের এক পর্যায়ে ওই তরুণী তার পুত্রকে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন্নভাবে মানসিক চাপ প্রয়োগ করতে থাকে বিভিন্ন লোক মাধ্যমে মোবাইল ফোনে হুমকি দিতে থাকে বিয়ের প্রস্তাব দেয়।অভিযোগে আরো বলা হয়েছে, পরবর্তীতে বিয়েতে রাজি না হওয়ায় ওই তরুণী ব্যক্তিগত মোবাইল নম্বরসহ একাধিক অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিতে থাকেন। এমনকি প্রয়োজন হলে জুনায়েদকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার। এক পর্যায়ে জুনায়েদ পারিবারিক, মানসিক চাপ সহ্য করতে না পেরে একটি খোলা স্টেম এ লিখে যায় “আমার মৃত্যু হলে আমার মা-বাবা দায়ী থাকবে না ” তারপর থেকেই জুনায়েদ নিখোঁজ।এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জুনায়েদ এর পরিবার দিনরাত বিভিন্ন স্থানে জুনায়েদকে খুঁজে বেড়াচ্ছে এমতাবস্থায় কোন হৃদয়বান ব্যক্তি যদি জুনায়েতের সন্ধান পেয়ে থাকেন তবে জুনায়েদের পিতার নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল মোবাইল নাম্বার ০১৭৭৮৬৯৪৫১১ ঠিকানা : গ্রাম আরাবান্দা খোলা থানা : কালিগঞ্জ জেলা : গাজীপুর।এ ঘটনায় কালীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।