1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালিগঞ্জে পরপর তিন দোকানে সংঘবদ্ধ চুরি রিয়াদ এন্টারপ্রাইজ থেকে দেড় লক্ষ টাকার রডসহ দুই লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত


কালিগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি :গত ১০ ডিসেম্বর ২০২৫, রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কালিগঞ্জ পৌরসভার মুনসুরপুর বড়নগর বাইপাস রোডসংলগ্ন এলাকায় সংঘবদ্ধ চোরচক্র পরপর তিনটি দোকানে চুরি সংগঠিত করে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজ, যা এলাকায় রড ও হার্ডওয়্যার সামগ্রীর একটি সুপরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান।
দোকান মালিকের তথ্যমতে, চোরেরা তালা ভেঙে দোকান থেকে চুরি করে ১,২০০ কেজি রড (মূল্য প্রায় দেড় লক্ষ টাকা) রিং মেটার ও মাপযন্ত্রসহ প্রায় ১২,০০০ টাকার সামগ্রী নগদ ৫,০০০ টাকা
হার্ডওয়্যারের আরও প্রায় ২০,০০০ টাকার মাল
মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুই লক্ষ টাকা। ঘটনার পরপরই বিষয়টি কালিগঞ্জ থানার এসআই জহিরুল ইসলামকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে, পাশাপাশি এলাকায় রাত্রিকালীন পুলিশের টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park