1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত শিশুর পরিবারের সন্ধান চলছে

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কালিগঞ্জ গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন মিশন রোডের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত শিশুকে। শিশুটি তার নাম, ঠিকানা বা পরিবারের কোনো তথ্য বলতে পারছে না। সে শুধু কান্না করে।শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর। তার চুল ছোট করে কাটা, গায়ের রং শ্যামলা। সে একটি ময়লা সাদা টি-শার্ট ও কমলা রঙের শর্টস পরে আছে। শিশুটিকে বর্তমানে কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শিশুটি সম্ভবত পথ হারিয়ে এসেছে অথবা কোনো কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। সে কোনো স্পষ্ট কথা বলতে পারছে না এবং অত্যন্ত আতঙ্কিত অবস্থায় রয়েছে।পরিবারের প্রতি আহ্বান শিশুটির পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজন যদি এই খবর দেখে থাকেন, তাহলে অবিলম্বে কালীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার পরিবারকে খুঁজে বেরকরতে সহায়তা করা হচ্ছে।যোগাযোগ:কালীগঞ্জ থানা গাজীপুর শিশুটির নিরাপত্তা ও পরিবারের সাথে পুনর্মিলনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য। যেকোনো তথ্য থাকলে দ্রুত পুলিশের কাছে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।এ ধরনের ঘটনায় শিশু সুরক্ষা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park