1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ, মোঃ বরকত মোল্লা

গোপালগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত প্রিন্স মোল্লা নামে এক পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গত বুধবার রাতে বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
এর গত ১৩ এপ্রিল মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মুহম্মদ আলী তালহা তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এরপর থেকেই পলাতক ছিলেন প্রিন্স।
আসামী প্রিন্স সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, আসামি প্রিন্স তার প্রথম স্ত্রী মনিরার সাথে বিবাহ বলবৎ থাকাবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়ায় সুলতানা নামে এক নারীকে বিবাহ করেন প্রিন্স। পরে প্রথম স্ত্রী মনিরা বাদী হয়ে গোপালগঞ্জ আদালত মুসলিম পারিবারিক আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৩ এপ্রিল আদালত প্রিন্সকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park