1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

নরসিংদীতে রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন (RPLAF) এর আয়োজনে সংবাদ সম্মেলন: শিশু রামিসাসহ নিহত নির্যাতিত শিশুদের স্মরণে

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত


সালমা স্টাফ রিপোর্টার : শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে নির্মমভাবে নিহত ও নির্যাতিত সকল শিশুর স্মরণে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল ঈদগাহ ময়দানে দোয়া ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনার আহ্বান জানিয়েছে রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন।সোমবার (২৮ মে ২০২৬) সকাল ১১টায় নরসিংদীর বিলাসদীতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে (১৭২/১৩ রোড, এসপি অফিসের বিপরীতে) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ঈদুল আযহার জামাতে দেশের সকল ঈদগাহ ময়দানে নিহত শিশু রামিসাসহ সকল নির্যাতিত ও নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে। একইসঙ্গে শিশু সুরক্ষা, শিশু নির্যাতন প্রতিরোধ এবং নৈতিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে খুতবা ও আলোচনা করার জন্য সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, “শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক নাগরিক ও ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব। ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা শিশু হত্যা ওনির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট হারুনুর রশিদ, মহাসচিব :কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, রাইটস প্রটেকশন অ্যান্ড লিগ্যাল এইড ফাউন্ডেশন। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park