1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরের কালীগঞ্জে জমি দখলের চেষ্টা: প্রকাশ্য হুমকি ও নির্মাণ কাজে বাধা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তাহীনতা, নিজের জমিতে ঠাই না পেয়ে ভাড়া জমিতে কোনমতে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রকাশ্যে হুমকি, গাছ কাটা ও ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের আইনসম্মত জমিতে ঘর তুলতে না পেরে অবশেষে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী পরিবার। ন্যায়বিচারের আশায় দীর্ঘদিন ধরে পথে পথে ঘুরছেন এক বৃদ্ধা নারীসহ পরিবারের সদস্যরা।ভুক্তভোগী মোঃ আলী হোসেন (৪২) কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় ইব্রাহিম পাটান (৬৫) ও তার ৪/৫ জন সহযোগী দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন মুক্তারপুর এলাকায় শাশুড়ি মোসাঃ রাবেয়ার পিতার সম্পত্তির ৩১৮ শতাংশ জমি আইনানুগভাবে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে মোঃ আলী হোসেনের নামে রয়েছে। গত ২৮ মে ২০২৪ তারিখ সকালে উক্ত জমিতে ঘর নির্মাণের জন্য শ্রমিক নিয়োগ করলে ইব্রাহিম পাটান দেশীয় অস্ত্র (দা, ছেন, লাঠি) নিয়ে তার লোকজনসহ হামলা চালান।ভুক্তভোগী জানান, অভিযুক্তরা ঘর নির্মাণে বাধা দেন এবং তাকে ও তার স্ত্রী শামীমাকে মারধরের চেষ্টা করেন। শ্রমিকদের গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় ইব্রাহিম পাটান প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলে পরিবারসহ সবাইকে খুন করে ফেলব”।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে একই বিষয়ে মোঃ আলী হোসেন কালীগঞ্জ থানায় পিটিশন মামলা(নং-১১৯৭/২৩) দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, বিবাদী জোরপূর্বক জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।গাজীপুরের বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত এ ধরনের সংঘাত প্রায়ই ঘটছে,যা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park