1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত


স্টাফ রিপোর্টার : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জমির বিরোধপূর্ণ অংশে ঝড়ের কারণে পড়ে যাওয়া ১টি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। আহত দুজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।শনিবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত চিন্তামন সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম(৫৩)কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় ও তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্ত (২৯) ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই মিজানুর রহমানের সঙ্গে তাঁদের সৎ ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে অভিযুক্ত পক্ষের একটি গাছ পড়ে জাহাঙ্গীরের কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অভিযুক্তরা গাছগুলো কেটে নিতে আসলে জাহাঙ্গীর আলম ক্ষতিপূরণ দাবি করে। নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগকারী মিজানুর রহমান জানান শনিবার অভিযুক্তরা গাছ কাটতে গেলে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলতে যান জাহাঙ্গীর আলম। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। জাহাঙ্গীরকে উদ্ধার করতে গেলে তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্তও হামলার শিকার হন। তাঁকেও মারধর করা হয় এবং কামড় দিয়ে আহত করা হয়েছে। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বুকে আঘাতের কারণে বেশ কয়টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুর রশিদ রকেট (৪৪), রতন (৪০) ও সাদ্দাম হোসেনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park