1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড: গৌরনদীতে তদন্ত কমিটি গঠন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড: গৌরনদীতে তদন্ত কমিটি গঠন

গৌরনদী প্রতিনিধি 

গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় পরিদর্শনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম এ কমিটি গঠন করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ সরকারি টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষক সারমিন জাহানকে জানায়। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি।
শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রকল্প পরিচালক শাহ আলম খান বলেন, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান স্কুলগুলোতে রুটি সরবরাহ করে। তাদের কারখানায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি উৎপাদন হয়। উৎপাদনের সময় কোনো ধাতব বস্তু মিশে গেলে তা শনাক্ত বা ভেঙে যাওয়ার কথা। তাই একটি আস্ত ব্লেড রুটির মধ্যে থাকার বিষয়টি অস্বাভাবিক। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই জানা যাবে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এবং ব্লেড পাওয়া রুটিটি জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park