
মানিকগঞ্জ প্রতিনিধি : জাতীয় একুশে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, একাধিক সাংবাদিক সংগঠনের নেতা বিশিষ্ট সামাজিক উদ্যোক্তা মিজানুর রহমান মিজান গুরুতর অসুস্থ হয়ে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুগ গতিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তাঁর আশু আরোগ্যের জন্য পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিক দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দৈনিক জাতীয় একুশে নিউজ পেপারে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সারাজীবন তিনি নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের সেবা ও এলাকার কল্যাণে কাজ করে গেছেন।হঠাৎ তাঁর এই অসুস্থতার খবরে স্থানীয় গণমাধ্যমকর্মী, সহকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পৌঁছে দিচ্ছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবেই এগোচ্ছে। সবাই যেন তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—এই আকুল আবেদন জানিয়েছেন তাঁর স্বজনেরা।