1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিকগুণীজন সম্বর্ধনা সম্মেলন অনুষ্ঠি

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত


শেখ মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি এস এম আয়ুব আলী (কাব্য তল্লী)। সঞ্চালনা করেন সংস্থার আহ্বায়ক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস ও যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন বেবি।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান অতিথি ছিলেন কবি, সংগীততত্ত্ব ও শিক্ষা গবেষক প্রাকৃতজ শামীমরশী টুটুন। প্রধান আলোচক ছিলেন বহুভাষিক লেখক ও ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ শামসুল হক বাবু।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, কবি ও লেখক বাসব নন্দী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, লামা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল তমিজ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি মিয়া ইব্রাহিম, এভারেস্ট বেজ ক্যাম্প বিজয়ী ও বিশিষ্ট কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন, নওরোজ কিতাবিস্তানের প্রকাশক মনজুর খান চৌধুরী চন্দন, বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের উপদেষ্টা আফরোজা খানম তন্দ্রা, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর অধ্যাপক ছিদ্দিক আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, প্রাবন্ধিক, লেখক ও গবেষক শেখ সিদ্দিকুর রহমান, কবি-লেখক ও প্রকাশক আর মজিব, কবি ও সমাজসেবক মো. একরামুল কবীর এবং কবি ও সাংবাদিক ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মনির।সম্মেলনে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার প্রসার, সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশ এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, কবি, লেখক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park